ইরানের ওপর স্থলপথ অবরোধের প্রস্তাব দিয়েছিলেন নেতানিয়াহু

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ এএম

ইরানের ওপর স্থলপথে অবরোধ আরোপ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রস্তাব দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নতুন পরিকল্পনাটি মূলত গত জুলাই মাসে হোয়াইট হাউস সফরের সময় প্রস্তাব করেছিলেন। 

‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

ওই সময়কার টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসে বৈঠকের সময় ট্রাম্প ও নেতানিয়াহু ইরানের ওপর চাপ বৃদ্ধির জন্য বেশ কয়েকটি বিকল্প নিয়ে আলোচনা করেছিলেন, যার মধ্যে স্থলপথ অবরোধের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

মার্কিন নৌ-অবরোধ এড়িয়ে ইরান যখন স্থলপথের বাণিজ্যের ওপর ক্রমবর্ধমানভাবে নির্ভরশীল হয়ে উঠছে, তখন ট্রাম্প গত সপ্তাহে তথাকথিত ‘টাস্কফোর্স আইরন গেট’ গঠনের ঘোষণা দেন।

২০ সদস্যের এই ইউনিটটির মূল কাজ হলো ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অবৈধভাবে যাতায়াতকারী চালানগুলো শনাক্ত করা এবং তা ব্যাহত করা।

তবে এই সপ্তাহের ‘টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এই উদ্যোগটি একটি বিভ্রান্তি বা কৌশলও হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হয়তো তাদের পরবর্তী প্রকৃত পদক্ষেপ থেকে ইরানের নজর ঘোরানোর জন্য একটি ধোঁয়াশা বা ভুল বার্তা হিসেবে এই পরিকল্পনাটি সামনে এনে থাকতে পারে।

সূত্র : টাইমস অব ইসরায়েল

এইচএন
আরও পড়ুন