সাবেক স্ত্রীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ রায়হানের

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম

প্রেম করে বিয়ের নয় মাস পর উভয়ের সম্মতিতে বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের দেড়মাস পর রাজশাহীর চন্দ্রিমা থানায় প্রাক্তন স্বামী রায়হান হাওলাদারের বিরুদ্ধে অপহরন ও নির্যাতনের অভিযোগ করেন তালাকপ্রাপ্তা স্ত্রী। এর তিনমাস পর ওই থানায় হুমকি ধামকির বিষয়ে আরও একটি ডায়েরি (জিডি) করেন তিনি। কিন্তু এসব ঘটনার সত্যতা না থাকায় অভিযোগ দুটি খারিজ হয়ে যায়। এতেও থামেননি সাবেক স্ত্রী। একের পর এক হুমকি দিচ্ছেন সাবেক স্বামীকে।

ভুক্তভোগী রায়হান হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার গোচড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি ঢাকায় সরকারি চাকরি করেন। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে চলনবিল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে রাজু তার সাবেক স্ত্রী রুকাইয়া তাসনিম মুক্তির বিরুদ্ধে এসব অভিযোগ উত্থাপন করেন। মুক্তি নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের মোজাম্মেল হকের মেয়ে ও রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 

রায়হান অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়। বিয়ের ৯ মাস পর ২০২৬ সালে ১ মে উভয়ের সম্মতিতে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এতে সামাজিক মর্যাদা ক্ষুন্নসহ কর্মস্থলেও হেয় প্রতিপন্ন হচ্ছেন তিনি। মুক্তির পরিবারকে জানিয়েও প্রতিকার পাননি। 

এবিষয়ে বক্তব্য জানতে মুক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে বাড়িতে পাও্য়া যায়নি। মুক্তির বাবা মোজাম্মেল হক জানান, মেয়ের বিয়ে এবং নয়মাস সংসার করার ঘটনা তার জানা ছিলনা। ঘটনাটি জানার পরে মুক্তির সঙ্গে তিনি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। তবে মুক্তির মা রানুকা বেগম ও ভাই মো. রবিন হক বিয়ের বিষয়টি জানতেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। তবে এখন রায়হানকে হয়রানী করা সম্পর্কে তাদের জানা নেই বলেও উল্লেখ করেন তারা।

জেএম
আরও পড়ুন