সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩০ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এসআরবি-১-এর একটি দল বারিধারার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে। পরে তাঁকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এসআরবি সূত্র জানিয়েছে, এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত