রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২১ এএম

রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকায় একটি ১০ তলা আবাসিক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ফ্ল্যাটটির গ্যাসের লাইন খোলা থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে যায়। পরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।

দগ্ধ চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা।

প্রতিবেদন লেখা পর্যন্ত দগ্ধ ব্যক্তিদের নাম-পরিচয়, শরীরের কত শতাংশ পুড়েছে এবং তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত