ইরানের বিরুদ্ধে দেশগুলোকে এক করতে পারবে না যুক্তরাষ্ট্র: মোখবার

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

চীনের শেনজেনে অনুষ্ঠিত এপেক-২০২৬ সম্মেলন প্রমাণ করেছে, যুক্তরাষ্ট্র আর ইরানের বিরুদ্ধে বিভিন্ন দেশকে একজোট করতে পারবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবার।

শুক্রবার ২০ (নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের প্রসঙ্গ তুলে মোখবার বলেন, ‘শেনজেন সম্মেলন এই অঞ্চলের জন্য একটি স্পষ্ট বার্তা দিয়েছে: যুক্তরাষ্ট্র আর ইরানের বিরুদ্ধে দেশগুলোকে একজোট করতে পারবে না।’

তিনি আরও লেখেন, ‘ট্রাম্প একগুচ্ছ ফাঁকা প্রতিশ্রুতি নিয়ে চীনে এসেছিলেন এবং খালি হাতেই ফিরে গেছেন।’

মোখবার বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির নিরাপত্তা ইরানের জন্য একটি ‘লাল রেখা’। আর এ নিরাপত্তা ইসলামি প্রজাতন্ত্রের ঘোষিত ‘সাতটি মৌলিক শর্তের’ ওপর নির্ভরশীল।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত