রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপির আটটি বিভাগে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগে ২৬, ওয়ারীতে ৫৩, মতিঝিলে ৩৭, তেজগাঁওয়ে ৫৫, মিরপুরে ৬৯, গুলশানে ৩৫ এবং উত্তরা বিভাগে ৩৩ জন রয়েছেন।
অভিযানকালে ১৫৪ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা, ১ হাজার ১৫৫ টাকা ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
নিয়াজ মেহেদী জানান, শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পোল্যাডের পাশে থাকার অঙ্গীকার করলেন ন্যাটোর মহাসচিব