দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১২:৪০ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়কে মোটরসাইকেল পিছলে পড়ে যাওয়ার পর ট্রাকের চাপায় মো. মাইদুল ইসলাম (৩৮) নামের এক আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ফুলবাড়ী-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কের তেঁতুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাইদুল ইসলাম লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ গোপাল রায় গ্রামের মো. ইসহাক আলীর ছেলে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, মাইদুল ইসলাম মোটরসাইকেলে লালমনিরহাট থেকে জয়পুরহাটে যাচ্ছিলেন। পথে ফুলবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেঁতুলিয়া এলাকায় তাঁর মোটরসাইকেলটি সড়কে পিছলে পড়ে যায়। এ সময় মিঠাপুকুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত