ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাংস্কৃতিকবিষয়ক উপপ্রধান হোসেইন মারুফি দেশটির যুদ্ধে আধাসামরিক বাহিনী বাসিজের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বাসিজ সদস্যদের জাতীয় আত্মত্যাগের প্রতীক হিসেবে অভিহিত করেছেন।
ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা যায়, মারুফি বলেছেন, ইরানের জনগণ নিজেদের ‘তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধের’ সময় আত্মত্যাগে কতটা প্রস্তুত, তা বাসিজ বাহিনী প্রমাণ করেছে।
তিনি বলেন, বিশ্বের ‘শয়তান ও ঔদ্ধত্যপূর্ণ শক্তিগুলোর’ বিরুদ্ধে ইরান প্রায় ২৭০ দিন ধরে মোকাবিলা করছে। এ সময়ে সংঘাতে বাসিজের ভূমিকার প্রশংসা করেন তিনি।
আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী বাসিজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা কার্যক্রমে ভূমিকা পালন করে। এ সময় বাহিনীর সদস্যরা টহল দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিচালনা করেন।
এ ছাড়া স্বেচ্ছাসেবীদের প্রতিরক্ষা ও নিরাপত্তা কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত করতে একটি জনবল সংগ্রহ ও প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ করে ইরানি কর্তৃপক্ষ। এর আওতায় নতুন সদস্য নিয়োগ এবং সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
চোখে দেখা যায় না, আঘাত হানে নিখুঁতভাবে: ড্রোনযুদ্ধে নতুন শক্তির উত্থান