কিশোরগঞ্জ প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদ ও বাতিলের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে জেলা শহরের শহীদি মসজিদ প্রাঙ্গন থেকে একটি বিশাল মিছিল বের হয়। ইসলামী আন্দোলন জেলা শাখার উদ্যোগে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনটির জেলা সেক্রেটারী মোহাম্মদ রুকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, মাওলানা মুস্তফা কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংগঠনটির কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

