দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৬ জন বাংলাদেশি নাগরিকের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ হয়ে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোররাত প্রায় ৩টার দিকে প্রদেশের কুইন্সটাউন এলাকার একটি প্রতিষ্ঠানে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় ওই বাংলাদেশিরা দোকানের ভেতরেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় তাঁরা আর বের হতে পারেননি, ফলে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।
নিহতদের সবাই নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তাঁরা উপজেলার আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার লোক বলে শনাক্ত করা গেছে।
হঠাৎ কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে তদন্ত পরিচালনা করছে।
আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
মক্কায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ প্রবাসী বাংলাদেশি নিহত