রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সম্পূর্ণ পরিষ্কার থাকবে। এর ফলে গত কয়েকদিনের মতো আজও দীর্ঘ সময় রোদের দেখা মিলবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ সময়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৪ মিনিটে।
দেশের প্রধান বিভাগীয় শহরগুলোর মধ্যে সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রামে সর্বোচ্চ ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যান্য শহরের মধ্যে রাজশাহীতে সর্বনিম্ন ১১.২, খুলনায় ১১.২, বরিশালে ১১.০, রংপুরে ১০.৩ এবং ময়মনসিংহে ১৩.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।
সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
দূষিত শহরের তালিকায় ২য় স্থানে ঢাকা
