মিরপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম

রাজধানীর মিরপুর-১ সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিরপুর-১ নম্বরে বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। সেখানে ইউনিট পাঠানো হচ্ছে।

শাহ আলী থানার ডিউটি অফিসার বলেন, 'সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে আছে। এখনো হতহত বা আটকের তথ্য জানা যায়নি।'

 

এএইচএ
আরও পড়ুন