রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদিনই কেনাকাটা করতে মার্কেটে যেতে হয়। কিন্তু দীর্ঘ যানজট ও ভোগান্তি পেরিয়ে গন্তব্যে গিয়ে যদি দেখা যায় মার্কেট বন্ধ, তাহলে সময় ও শ্রম দুটিই নষ্ট হয়। তাই বাইরে বের হওয়ার আগে জেনে নিন শুক্রবার (১১ সেপ্টেম্বর) কোন কোন এলাকার মার্কেট, দোকানপাট ও দর্শনীয় স্থান বন্ধ থাকছে।
যেসব মার্কেট বন্ধ
শুক্রবার (১১ সেপ্টেম্বর) পুরান ঢাকা ও আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কেট বন্ধ থাকে। এগুলোর মধ্যে রয়েছে আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটরা ও বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকে রাজধানীর বেশ কিছু এলাকায়। এসব এলাকার মধ্যে রয়েছে বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশ।
যেসব দর্শনীয় স্থান বন্ধ
সামরিক জাদুঘর (বিজয় সরণি): রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে। সপ্তাহের অন্যান্য দিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খোলা থাকে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (আগারগাঁও): আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরও বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। শনিবার থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শন করতে পারেন।
চাকরি হারালেই ছাড়তে হতে পারে যুক্তরাষ্ট্র, কর্মী ভিসায় নতুন প্রস্তাব
তেলাপোকার ‘দুধ’ কতটা পুষ্টিকর!