প্রয়োজনীয় কেনাকাটার জন্য রাজধানীর বিভিন্ন মার্কেট ও দোকানে যেতে হয় নগরবাসীকে। তবে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার মার্কেট খোলা আছে কি না, তা জানা থাকলে সময় ও ভোগান্তি দুটোই কমে। কারণ যানজট পেরিয়ে গন্তব্যে গিয়ে দোকানপাট বন্ধ পেলে বিড়ম্বনায় পড়তে হয়।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর কয়েকটি এলাকার দোকানপাট ও বেশ কিছু মার্কেট বন্ধ থাকবে। তাই কেনাকাটার পরিকল্পনা থাকলে এসব এলাকা ও মার্কেটের সাপ্তাহিক বন্ধের বিষয়টি আগে থেকে জেনে নেওয়া ভালো।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে, সেগুলো হলো—বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা।
এ ছাড়া বুধবার বন্ধ থাকবে যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স ও মাসকট প্লাজা।
স্টারভিত্তিক পদায়নের দাবি ১৪ হাজার প্রাথমিক শিক্ষকের