ধানমন্ডিতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

রাজধানীর ধানমন্ডি ১০-এ এলাকার ২৭ নম্বর সড়কের একটি ১৪ তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেল ৩টা ৩০ মিনিটে ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর প্রথম ইউনিটটি বিকেল ৩টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

এমইউ
আরও পড়ুন