কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) বিকেল পৌনে তিনটার দিকে রামু উপজেলার শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের খুনিয়াপালং ইউনিয়নের মধ্যম খুনিয়াপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুই বোনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকার জাফর আলমের দুই মেয়ে শাহনাজ বেগম (৪০) ও রুবিনা বেগম (৪২)। নিহত অপর যাত্রীর পরিচয় এখনো জানা যায়নি।
রামু হাইওয়ে ক্রসিং থানার পরিদর্শক সুকান্ত চক্রবর্তী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজারমুখী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেলেও পুলিশ দুটি দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করেছে। নিহতদের মরদেহ বর্তমানে জেলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সংবাদ তথ্যসূত্র (Source): রামু হাইওয়ে ক্রসিং থানা ও স্থানীয় সূত্র।
আমি প্রধানমন্ত্রী হলে কাতারকে 'শত্রু রাষ্ট্র' ঘোষণা করব
ইরানের স্বার্থে আঘাতের মূল্য দিতে হবে ইউক্রেনকে
খুব বেশি সময় দেওয়া হবে না : কূটনীতি কাজ না করলে ইরানে বড় হামলা
দীর্ঘস্থায়ী ব্যাটারির নতুন অধ্যায়, আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
বড় ধরণের পরিবর্তন না এনে আমি দায়িত্ব ছাড়তে চাই না
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫