বাড়ছে হতাহতের আশঙ্কা

সৌদিতে অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৩:৪৩ এএম

সৌদি আরবের একটি সোফা তৈরি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহত ১৭ জনের মধ্যে ১২ জন নওগাঁর আত্রাই উপজেলার এবং ৫ জন পাশের নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসিন্দা।

ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে ও নিজ গ্রামে চলছে শোকের মাতম।

প্রবাসী জহরুল ইসলাম জানান, নিহতদের মধ্যে একই পরিবারের বাবা ও দুই ছেলে রয়েছেন। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় কারখানার ভেতর আটকা পড়ে তারা প্রাণ হারান।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম অগ্নিকাণ্ড ও প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছেন। জেলা প্রশাসন কার্যালয় থেকে নিহতদের বিস্তারিত পরিচয় যাচাইয়ের কাজ দ্রুত গতিতে চলছে।

সূত্র: স্থানীয় সূত্র ও নওগাঁ জেলা প্রশাসন (জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সূত্রে নিশ্চিত)।

HN
আরও পড়ুন