সারাদেশে বর্নাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৭:৪১ পিএম

‘রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশব্যাপী জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো ডেক্স রিপোর্ট।


প্রতিনিধি, বরগুনা :

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে শহরে একটি বর্ণাঢ্য সড়ক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা অফিসার্স ক্লাবের পুকুরে গিয়ে শেষ হয়। পরে সেখানে রুই, কাতলা ও সিলভার কার্পের পোনা অবমুক্ত করা হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী হলরুমে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ. তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার কুদরত-ই-খুদা পিপিএম-সেবা, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাওয়াহ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন।

এ সময় জেলা সুপার মো. মুজিবর রহমান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজ উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি তাপস মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আবদুস সাকুরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি, নালিতাবাড়ী (শেরপুর) :

শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে উপজেলা পরিষদের হলরুম ‘তেপান্তর’-এ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইন। স্বাগত বক্তব্যে তিনি উপজেলার মৎস্যসম্পদ সংরক্ষণ, অবৈধভাবে মাছ শিকার প্রতিরোধ এবং মৎস্যসম্পদ রক্ষায় পরিচালিত বিভিন্ন অভিযানের তথ্য তুলে ধরেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক। বক্তব্যে তিনি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ারুল কবীর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আরিফ রাব্বানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লা আল কায়েসসহ স্থানীয় মৎস্যচাষিরা বক্তব্য দেন।


প্রতিনিধি, বামনা (বরগুনা) :

বরগুনার বামনায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য সড়ক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সকালে বামনা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সড়ক র‍্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকহাত আরার নেতৃত্বে র‍্যালিটি বামনা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকহাত আরা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসিব, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হাওলাদার, বামনা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষী ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।


প্রতিনিধি, ঝিনাইদহ :

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানে ঝিনাইদহে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ।

এ উপলক্ষে রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেবদারু চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে নবগঙ্গা নদীতে অবমুক্ত করা হয় মাছের পোনা। পরে জেলা শিল্পকলা একাডেমিতে হয় আলোচনা সভা। এতে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা,মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে দেশের পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নে আরও ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রতিনিধি, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সকল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি এস এম জিলানী। এ সময় তিনি মৎস্য চাষের প্রসার, মাছের উৎপাদন বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান নিয়ে গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জিলানী বলেন, ‘আমি নিজেও একজন মৎস্য খামারি। মৎস্য চাষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার কারণে এ খাতের সম্ভাবনা ও গুরুত্ব আমি খুব কাছ থেকে উপলব্ধি করি। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষে সবাইকে এগিয়ে আসতে হবে।’


প্রতিনিধি, সিংড়া (নাটোর) :

নাটোরের সিংড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদের প্রশাসনিক আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত এর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন এর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ তাশরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সফল মৎস্যচাষী ৩ জনকে ক্রেস্ট প্রদান করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানের অতিথিরা।

MCH
আরও পড়ুন