কিশোরগঞ্জে জীবিত ব্যক্তির ‘চল্লিশা’, ব্যাপক চাঞ্চল্য!

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৬:২২ এএম

কিশোরগঞ্জের হোসেনপুরে জীবিত থাকতেই নিজের ‘চল্লিশা’র আয়োজন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন রফিকুল ইসলাম (৬২) নামের এক বিত্তশালী ব্যক্তি।

গত শুক্রবার বীর হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ অংশ নেন।

সম্প্রতি সরকারি রাস্তা নির্মাণের কাজে জমি ও দোকান অধিগ্রহণ বাবদ বড় অংকের ক্ষতিপূরণ পান রফিকুল ইসলাম। সেই প্রাপ্ত অর্থের একটি অংশ দিয়ে তিনি জীবিত অবস্থাতেই এই ভূরিভোজের ব্যবস্থা করেন। আয়োজনের আগের রাতেই জবাই করা হয় একাধিক গরু ও খাসি।

শারীরিকভাবে দুর্বল হয়ে পড়া রফিকুল জানান, মৃত্যুর পর স্বজনেরা আদৌ এমন আয়োজন করবে কিনা তা নিয়ে তিনি নিশ্চিত নন। তাই নিজের ইচ্ছা পূরণেই জীবদ্দশায় পরিবার ও আত্মীয়দের সাথে আলোচনা করে এক সপ্তাহ ধরে আশপাশের গ্রামে ঘুরে দাওয়াত দিয়ে এই আয়োজন করেছেন।

তবে জীবিত অবস্থায় নিজের ‘চল্লিশা’ আয়োজনের বিষয়ে ইসলামের কোনো সমর্থন নেই বলে জানিয়েছেন স্থানীয় আলেমরা। 

কিশোরগঞ্জের মুফতি মাওলানা খলিলুর রহমান জানান, মৃত ব্যক্তির নামে সদকা বা খাওয়ানো জায়েজ হলেও জীবিত অবস্থায় ঢাকঢোল পিটিয়ে ‘চল্লিশা’ করার কোনো বিধান ইসলামে নেই।

এইচএন
আরও পড়ুন