নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ভোররাতের এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন যাত্রী।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৯ জন প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করে। নিহতের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আহতদের স্থানীয় ক্লিনিক, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন অনেকের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।
ইয়েমেনে হুথিদের রক্তক্ষয়ী হামলায় নিহত ৫৩ সেনা, আহত ২০০