মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৩ এএম

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ব্যস্ততম গচিহাটা বাজারে এই হামলার ঘটনা ঘটে।

অতর্কিত এই হামলায় গুরুতর আহত শাহরিয়ারকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয়রা কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান রঞ্জন জানান, ঘটনার সময় তার ছেলে গচিহাটা বাজারে অবস্থান করছিলেন।

বর্তমানে ঢাকায় অবস্থানরত এই মুক্তিযোদ্ধা বিষয়টি খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

এদিকে খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আইনগত ব্যবস্থা নিতে ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে বলে জানিয়েছে থানা কর্র্তৃপক্ষ।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত