বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীতে জেলা পুলিশের আয়োজনে নৌকা বাইচ দেখতে আসেন হাজারো মানুষ। নদীর দু'পাশে নারী পুরুষ এক হয়ে বাঙালীর ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করেন।
সোমবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহরের মালতীনগর এসপি ব্রিজ এলাকায় করতোয়া নদীর ঘাটে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার।

'নদী বাঁচলে, পরিবেশ বাঁচবে' এ স্লোগানে ৩য় বারের মত দিনব্যাপী এ আয়োজনে বগুড়া জেলার বিভিন্ন উপজেলার ৮টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। মালতীনগর এসপি ব্রিজ থেকে বেজোড়া ব্রিজ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার নদী পথে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

