নীলফামারীতে দম্পতির মরদেহ উদ্ধার

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১০:১২ এএম

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দোলাপাড়ারে বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতেরা হলেন, বিপুল চন্দ্র রায় (২৭) ও তাঁর স্ত্রী বৃষ্টি রানী রায় (২০)। বিপুল ওই এলাকার নারায়ণ চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন বিপুল ও বৃষ্টির মধ্যে পারিবারিক কলহ চলছিল। পরে বুধবার দুপুরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় তাঁরা। বিকেল পর্যন্ত ঘর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে সন্ধ্যায় প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে দেখতে পান বিপুল ঘরের চালার বাঁশের সঙ্গে ঝুলছেন ও বৃষ্টি বিছানায় পড়ে আছেন। পরে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তারুল আলম বলেন, যে ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে তা ভেতর থেকে বন্ধ ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

SN
আরও পড়ুন