কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে নিরাপদ পরাগায়ন বিষয়ে ২ দিনব্যাপী মধুচাষিদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এর যৌথ আয়োজনে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে এ কর্মশালা শেষ হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুদ্দিন আহমেদ।
দুই দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন শেরেবাংলা কৃষি বিশ্বিবদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহযোগী অধ্যাপক মুনজুরি আকতার ও সালমা আকতার।

