কুরআন প্রতিযোগিতায় বিশ্বে প্রথম হাফেজ নূর উদ্দিন

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৬:০৩ পিএম

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেছেন কুরআন প্রতিযোগিতায় বিশ্বে প্রথম হাফেজ নূর উদ্দিন। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে নূর উদ্দিনের সাফল্যের খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি ধুলিয়ার চাঁদকাঠীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এর আগে বুধবার সৌদি আরবে এ প্রতিযোগিতার ফল ঘোষণা করা হয়। 

হাফেজ নূর উদ্দিনের পারিবারিক সূত্রে জানা যায়, বিশ্বের ১৩৩টি দেশের কয়েকশ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেন হাফেজ নূর। তার বাবার নাম মাওলানা নুরুল আমিন। মায়ের নাম ইয়ানুর বেগম। রাজধানীর একটি মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি হয়ে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন তিনি।

পরে আলিয়া ডিগ্রি অর্জনের জন্য ডেমরার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি হন। সেখানে অধ্যয়নরত অবস্থায় সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নেন তিনি। 

এদিকে হাফেজ নূর উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এবং উপজেলা প্রশাসন। 

স্থানীয় বাসিন্দা হুজাইফা ইসলাম বলেন, বিশ্বমঞ্চে প্রথম স্থান অর্জন আমাদের অত্যন্ত আনন্দিত ও গর্বিত করেছে। হাফেজ নূর এখন তরুণদের জন্য অনুকরণীয় এক দৃষ্টান্ত। তার এই কৃতিত্ব নতুন প্রজন্মকে কুরআন শিক্ষা ও আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করবে। 

ধুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, আমাদের ইউনিয়নের গর্বিত সন্তান হাফেজ নুর উদ্দিন। তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। বিশ্বমঞ্চে তার এই অর্জন শুধু ধুলিয়া নয় বাউফলের জন্য যেমন গর্বের, তেমনি দেশের তরুণদের জন্যও অনুপ্রেরণার। 

MCH
আরও পড়ুন