অবশেষে কুমিল্লার সেই শিবির নেতা জিসান কারাগারে

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৯:০১ পিএম

ধর্ষণ ও ভ্রুণ নষ্টের অভিযোগে করা মামলায় অভিযুক্ত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক (সদ্য বহিষ্কৃত) জিসান মিয়া প্রধানকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩-এর বিচারক তৈয়ব উদ্দিন আহমেদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কুমিল্লার কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ মামুনুর রিশদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার রিমাণ্ডের জন্য আবেদন করা হয়নি বলে জানা গেছে।

এদিন বিকেল সাড়ে ৫টায় জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কড়া পাহারায় তাকে তড়িঘড়ি করে চিপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক তৈয়ব উদ্দিন আহমেদের আদালতে তোলা হয়। এসময় তার মাথায় হেলমেট ও পরনে পুলিশ ভেস্ট ছিল। পরে নামানোর সময়ও তাকে তড়িঘড়ি করে প্রিজন ভ্যানে উঠিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় জিসানকে। পরে দীর্ঘ সময় প্রস্তুতির পর তাকে আদালতে তোলা হয়।

MCH/AHA
আরও পড়ুন