বাংলাদেশ ইসলামী যুব কাফেলার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জস্থ থ্রী-স্টার রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী যুব কাফেলার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম আল-আমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাওলানা মো. ছফিউল্লাহ মাহমুদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাওলানা মো. মোবারক হোসাইন, সহ-সভাপতি মাওলানা নাদিম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, প্রচার সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, সহ-প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা আজিজুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মো. আবু সাইম, সহ-তালিম বিষয়ক সম্পাদক মাওলানা মজিবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মো. গোলাম হাক্কানী, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মাহাবুবুল আলম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী এবং উপদেষ্টা মাওলানা মোবারক হোসাইনসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ কামরুল হাসান সিদ্দিকী।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার ১৪ বছর ধরে বাংলাদেশ ইসলামী যুব কাফেলা দেশ ও সমাজের কল্যাণে ইসলামী মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং যুবসমাজকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারা যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে দূরে রেখে ইসলামের সুশিক্ষায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
সভা শেষে সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বর্ষার আগমনে পূবাইলে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে চুরি যাওয়া গোল কাঠ উদ্ধার
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ের সামনে থেকে ককটেল উদ্ধার