বন্যাকবলিত এলাকা পরিদর্শনে জাতিসংঘের অভিবাসন সংস্থা ‘আইওএম’ 

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৯:৫০ পিএম
চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর চিফ অব মিশন লরা টম বন্ডের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।
 
বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার কাথরিয়ায় বন্যাকবলিত নিম্নাঞ্চল পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করে দুর্দশার কথা শোনেন জাতিসংঘের এই অভিবাসন সংস্থা। পরিদর্শনকালে অভিবাসনবিষয়ক সংস্থা আইওএম-এর পক্ষ থেকে কাথরিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টারপলিন বিতরণ করা হয়। 
 
এ সময় অভিবাসনবিষয়ক সংস্থা আইওএম-এর চিফ অব মিশন লরা টম বন্ড বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্য বলেন, 'জাতিসংঘের অভিবাসন সংস্থা থেকে এসেছি আমরা। ভারী বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতি মিডিয়ার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছি। বন্যায় ক্ষয়ক্ষতি দেখতে আমি নিজেই এসেছি। বন্যায় মানুষের বাড়িঘর ভেঙে যাওয়া, বাসস্থান হারিয়ে ফেলা দেখে সত্যিই কষ্ট লাগছে। আমি এখানে এসেছি আপনাদের সমস্যাগুলো বুঝতে এবং সরাসরি দেখতে। আপনাদের বন্যাকবলিত সমস্যাগুলো সমাধানে আমরা কিভাবে সহায়তা করতে পারি সেটা নিয়ে কাজ করতেছি, ভবিষ্যতেও আপনাদের পাশে সহায়তা নিয়ে থাকতে চাই। আজকে যে সহায়তা নিয়ে এসেছি সেটা আমাদের প্রাথমিক ধাপ। আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের নিয়ে বড় আকারে কাজ করে যাব।' 
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আ‌মিন, ইপসার প‌রিচালক মোহাম্মদ শাহজাহান, অভিবাসন সংস্থা আইওএম-এর ন্যাশনাল প্রজেক্ট অফিসার সৈয়দ শাহরিয়ার শাবাব, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট তারেক মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট ​সৌমিন শারিদ, ইপসার প্রজেস্ট অ‌ফিসার সান‌জিদা আক্তার, ইপসার কো-অর্ডিনেটর কল‌্যাণ বড়ুয়া, কাথ‌রিয়ার (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান বাদশা মিয়া, পরিষদ সচিব হারুনুর রশিদ প্রমুখ।
 
MCH/AHA
আরও পড়ুন