বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ এএম

কক্সবাজারের পেকুয়ায় বিয়েবাড়িতে আলোকসজ্জার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের নুন্যারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম নুন্যারপাড়া এলাকার ডেকোরেশন ব্যবসায়ী নুরুল আবছারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নুন্যারপাড়ার ওসমানের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে আলোকসজ্জার কাজে অন্যদের সঙ্গে ব্যস্ত ছিলেন সাইফুল। একপর্যায়ে বৈদ্যুতিক ওয়্যারিংয়ে সমস্যা দেখা দিলে সেটি ঠিক করতে যান তিনি। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন সাইফুল। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমইউ
আরও পড়ুন