বিবাহ নিবন্ধনে অতিরিক্ত ফি বন্ধ করতে হবে: ধর্ম উপদেষ্টা

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ পিএম

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিবাহ নিবন্ধনের সময় কাজী ও সহকারীরা অনেক সময় সরকারি বিধান না মেনে অতিরিক্ত ফি আদায় করে। এ ধরনের কার্যকলাপ বন্ধ করতে হবে এবং ফি আদায়ের রশিদ দিতে হবে। 

শনিবার (১২ এপ্রিল) চট্টগ্রামের এলজিইডি ভবনের মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ধর্ম উপদেষ্টা নিকাহ রেজিস্ট্রারদের সরকারি বিধি অনুযায়ী ফি আদায়ের অনুরোধ করেন। এছাড়া, উপদেষ্টা বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামকে রাজনীতির ঊর্ধ্বে রাখার অনুরোধ জানান।

যৌতুক নিরুৎসাহিত করতে ইমাম-খতিবদেরকে কথা বলতে হবে মন্তব্য করে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, যৌতুক দেওয়া-নেওয়া অপরাধ। যৌতুক সমাজের অভিশাপ। এ ধরনের স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুনে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। খতিব, ইমাম কিংবা কাজীদের নানা ফোরামে কথা বলার সুযোগ রয়েছে। এই সুযোগকে যৌতুক বন্ধে কাজে লাগাতে হবে।

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের উদ্যোগে সংগঠনটির সভাপতি কাজী ছৈয়দ মুহাম্মদ আবু ছাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক।

AA/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত