চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৯:১৫ পিএম

চট্টগ্রামের কোতোয়ালি এলাকায় নির্মাণাধীন ভবনের নবম তলা থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রঙ্গম কনভেনশন হল বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন ফখরুল ইসলাম (২৬), মো. রাশেদ (২৪) ও মোহাম্মদ হাসান (১৮)।

পুলিশ জানায়, কোতোয়ালি থানার রঙ্গম কনভেনশন হল বিল্ডিংয়ে কাজ করার সময় নবম তলা থেকে পড়ে গেলে তিনজনকে চমেক হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন ও একজনকে গুরুতর অবস্থায় ২৮ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

FJ
আরও পড়ুন