তীব্র গরমের মধ্যে ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার রাতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
শুক্রবার (১৫ মে) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার বিশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রাত ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ের মধ্যে যেকোনো মুহূর্তে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬২ শতাংশ, যা কিছুটা অস্বস্তিকর গুমোট পরিস্থিতি তৈরি করেছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল শনিবার (১৬ মে) সূর্যোদয় হবে ভোর ৫টা ১৬ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে। গত ৬ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা না হলেও রাতের বৃষ্টি জনজীবনে কিছুটা শীতলতা বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সতর্কসংকেত
দুপুরের মধ্যে ৩ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা