ঈদের দিন গোপালগঞ্জে সড়কে ঝরলো ৫ প্রাণ

আপডেট : ২৮ মে ২০২৬, ০১:৩৮ পিএম

গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।

বৃহস্পতিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টা ৫০ মিনিটের দিকে বেদগ্রামে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের নেয়ামুল বিষয়টি নিশ্চিত করে বলেন, পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইলের সংঘর্ষ হয়। এ সময় বাসটি সড়কেই উল্টে যায়। এতে মোটরসাইকেলের চালকসহ ২ যাত্রী এবং বাসের ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত ৮ বছরের এক শিশুকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

YA
আরও পড়ুন