অনিবার্য কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিতব্য বিভিন্ন প্রোগ্রামের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ ও ১১ জুলাই (শুক্রবার ও শনিবার) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এমন বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষাগুলো হলো— এমএ ও এমএসএস (প্রিলিমিনারি) প্রোগ্রামের টার্ম-২৪২ (২য় সেমিস্টার), বিএজিএড প্রোগ্রামের ২৫২ টার্ম (জুলাই-ডিসেম্বর ২০২৫)-এর ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ সেমিস্টার, এমপিএইচ (এমপিএইচ) পরীক্ষা ২৫২ টার্মের ১ম ও ৩য় সেমিস্টার, মাস্টার অব এডুকেশন (এমএড) পরীক্ষা-২০২৫ (২৫২ টার্ম)-এর ১ম ও ২য় সেমিস্টার এবং বিবিএ (বিবিএ) পরীক্ষা-২৪১ টার্মের ১ম, ৩য়, ৫ম ও ৭ম লেভেলের পরীক্ষা।
বাউবি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে যথাসময়ে প্রকাশ করা হবে।
এছাড়াও এ বিষয়ে সর্বশেষ তথ্য জানতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, নিহত বেড়ে ৮
টানা বর্ষণে প্রাণ ফিরলো কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের