কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষে থেকে ২০২৫ শিক্ষাবর্ষের ৩০৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।শনিবার (১৮ জুলাই) পাকুন্দিয়া কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ও সিলেটের সাবেক জেলা প্রশাসক মো. সারোয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছর উদ্দিন আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম এবং কিশোরগঞ্জ জেলা পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাকুন্দিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. আব্দুল আহাদ বাচ্চু।
চামরাইদ আদর্শ বিদ্যা নিকেতন স্কুলের প্রধান শিক্ষক মো. আশরাফুল আলমের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এমদাদুল হক মাসুদ, উপজেলা কৃষকদলের সভাপতি মো. শামছুল হক মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রকিবুল আলম ছোটন ও মো. আমিনুল হক জর্জ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল প্রমুখ।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত ৩০৯ জন কৃতি শিক্ষার্থীকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ১০২ জন শিক্ষার্থীকে ১ হাজার টাকা এবং সাধারণ গ্রেডে ২০৭ জন শিক্ষার্থীকে ৭০০ টাকা করে প্রদান করা হয়। এ বৃত্তি পরীক্ষায় ২৫টি স্কুলের মোট ১ হাজার ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
রাজপথ জ্বললে ছারখার হবে অনেক কিছু: জামায়াত আমিরের হুঁশিয়ারি
উলিপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
চুয়াডাঙ্গায় বিরিয়ানির দোকানে ভোক্তা-অধিকারের অভিযান, জরিমানা