মির্জাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ পিএম

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে দলের জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কলাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে বর্ণাঢ্য একটি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মিছিলটি মির্জাপুর বাইপাস এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মাঠে সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সবাপতি এডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীনসহ উপজেলা ও পৌর বিএনপির নেতারা।

অপরদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলের সাবেক জিএস মো. সাইদুর রহমান সাইদ সোহরাবের নেতৃত্বে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে জহুরবাড়ি মোড়ে সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেনপৌর বিএনপির সভাপতি ও সাবেক ভিপি মো. হযরত আলী মিঞা ও লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি প্রমুখ।

NJ
আরও পড়ুন