ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনা সফরে গিয়েছেন। দীর্ঘ বিরতির পর তার এই সফরকে ঘিরে খুলনা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর খুলনা নগরীর খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে পৌঁছান তারেক রহমান।
খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভায় বৃহত্তর খুলনা জেলার ১৪ জন বিএনপি প্রার্থীকে ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
বিএনপির নেতারা আশা করছেন, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ঘটবে। জনসভায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন, বন্ধ থাকা মিল-কারখানা পুনরায় চালু, গ্যাস সংযোগ, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, ইকোনমিক জোন স্থাপন এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পাবে।
খুলনার কর্মসূচি শেষে হেলিকপটারে যশোরের উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারম্যান। যশোরে পৌঁছে ক্রীড়া উদ্যানে আয়োজিত বিএনপির নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। এটি যশোরে তারেক রহমানের প্রথম জনসভা।
সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায়
