ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে জমিজমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে।
আহতরা হলেন শ্রীনাথপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে সেলিম ও করিম। আহতদের আশঙ্কাজনক অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার শ্রীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (১৩ জুন) মহেশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শ্রীনাথপুর গ্রামের মৃত বাহার আলী মণ্ডলের ছেলে আব্দুস সাত্তারের দুই ভাতিজা সেলিম ও করিমের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জেরে একই গ্রামের ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে।
আহতরা হলেন শ্রীনাথপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে সেলিম ও করিম। পারিবারিক সূত্রে জানা গেছে, করিমদের জমির ওপর প্রতিপক্ষের বাঁশঝাড় নুয়ে পড়লে তা কেটে ফেলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়ে তাদের ডেকে নিয়ে হামলা চালায়।
এ ঘটনায় আহতদের চাচা আব্দুস সাত্তার বাদী হয়ে মহেশপুর থানায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন, কবির হোসেন, নাসির উদ্দিন, হাবিব, নিজাম উদ্দীন, রবিউল, সাইফুল ইসলাম, মারজুল, মনির, হযরত আলী, নুর ইসলাম জিহাদ ও ইনামুলসহ অন্যান্যরা।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার পেলো সহায়তা
টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মাভাবিপ্রবিতে টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার