‘সচেতনতার উর্দ্ধে,প্রবীণ নির্যাতন প্রতিরোধকে কার্যকর করা’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হল বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস।
মঙ্গলবার (১৬ জুন) সকালে প্রবীণ কল্যাণ সংস্থার সাতক্ষীরা স্টেডিয়াম গ্যালারীর নিজস্ব কার্যালয়ে সংস্থাটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিস্ কাউসার আজিজ।
জেলা প্রশাসক কাউসার আজিজ প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রবীণরা পরিবারের বোঝা নয়, তারা আমাদের মা-বাবা।তাদেরকে সম্মান করতে হবে, নির্যাতন নয়। তারা আমাদের সম্পদ। পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমেই সেটাই সম্ভব।
প্রবীণদের পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ভাবে তাদেরকে সম্পৃক্ততা করতে হবে শ্রদ্ধা ভরে। তাহলে প্রবীণরা রাষ্ট্রের সম্পদে পরিনত হবে। উন্নত বিশ্বে প্রবীণদেরকে রাষ্ট্রের সম্পদ হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহন করায়। নবীব-প্রবীণদের সমন্বয়ে রাষ্ট্রকে পরিচালিত করতে হবে। তাহলে বাংলাদেশ আদর্শ রাষ্ট্রে পরিনত হবে। প্রবীণদের বৃদ্ধাশ্রমে নয়, পরিবারেরই থাকবে সকলের মাঝে। অসুস্থতায় তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করতে হবে স্বাভাবিক ভাবে।
সাতক্ষীরা জেলা প্রবীণ কল্যাণ সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত কুমার ঘোষের সভাপতিত্বে ও সাহিত্যিক শহীদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক এস এম রফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মো.আব্দুল হামিদ, সহকারী কমিশনার মো.শাহেদ হোসেন।
গৌরনদীতে বাবা-মাকে নির্যাতন, ভ্রাম্যমান আদালতে ছেলের কারাদন্ড
বাজেট নয়, ডাল-ভাতের দামই বড় চিন্তা ফাইজুলের