নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০১:৪৮ পিএম
নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় পরকীয়া প্রেমের সন্দেহের জেরে বাক-বিতাণ্ডায় স্ত্রী কর্তৃক স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ পাওয়া গেছে। 
 
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পৌরসভার গোপিনাথপুর গ্রামে আহত যুবকের শশুর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই স্বামীর নাম রুবেল শেখ (২৮)। তিনি এলাকায় ভাঙ্গাড়ী ব্যবসার সাথে জড়িত। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীর নাম আদরী বেগম (২০)। 
 
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী রুবেল শেখ অভিযোগ করে বলেন, তার স্ত্রী আদরী বেগমের সাথে তার বিভিন্ন সময়ে পরকীয়া সন্দেহের জেরে ঝগড়াঝাটি লেগেই থাকতো। এর জেরে মঙ্গলবার ভোরে ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী আদরি বেগম তার বুকের উপরে বসে ধারালো ব্লেড জাতীয় বস্তু দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলার চেষ্টা করে। এসময় তিনি চিৎকার চেচামেচি করলে বাড়িতে থাকা অন্য লোকজন ও স্থানীয়দের সহোযোগিতায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে তার ক্ষত স্থানে ৮টি সেলাই দেয়া হয়। এ ঘটনায় তিনি থানায় তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।
এ ঘটনায় ভুক্তভোগী রুবেল শেখের অভিযোগের ভিত্তিতে তার স্ত্রী অভিযুক্ত আদরী বেগমকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশের একটি দল। আদরী বেগম পুলিশ হেফাজতে থাকায় এসব অভিযোগের ব্যাপারে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী আদরী বেগম নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
MCH/YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত