শৈলকুপায় ট্রাক্টর চাপায় মাদ্রাসাছাত্র নিহত

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পিএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাঁচপাখিয়া গ্রামে ট্রাক্টর চাপায় তাওহীদ (১০) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাঁচপাখিয়া গ্রামের ভাই ভাই মোল্লা ব্রিকস নামের ইটভাটায় এই ঘটনা ঘটে। নিহত তাওহীদ ওই গ্রামের জসিম শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসারা ৩য় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, সকালে তাওহীদ ইটভাটায় খেলা করছিলো। সেসময় ভাটার মাটি টানার কাজে ব্যবহৃত ট্রাক্টর পেছানোর সময় ওই শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তাওহীদ। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্ঘটনায় শিশুটি মারা গেছে। পরিবার থেকে অভিযোগ দিলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগ না করলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত