শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৯:০২ পিএম
শেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে এবং জেলা সিভিল সার্জন এর বাস্তবায়নে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
 
সভায় আগামী ২৮ জুন সকাল আটটা থেকে চারটা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে বলে জানানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা সিভিলে সার্জন ডা. মো. শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রোবায়েদ তাসনিম রুম্পা।
এছারাও উপস্থিত ছিলেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ প্রেসক্লাবের কার্যকরী কমিটির অন্যান্য সম্পাদকবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। 
MCH
আরও পড়ুন
সর্বশেষপঠিত