জামালপুরের মাদারগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে স্বপন মিয়া (৩৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সিধুলী ইউনিয়নের চর লোটাবর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বপন মিয়া একই এলাকায় তার মামার বাড়িতে থাকতো। তার বাবার পরিচয় পাওয়া না গেলেও মা মৃত মমেনা বেগম বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে শিশুপির মা তাকে দেখতে না পেয়ে বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে একটি কলাবাগানের ভেতর জঙ্গলে শিশুটিকে ধর্ষণরত অবস্থায় দেখতে পান তিনি। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে স্বপনকে হাতেনাতে আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিধুলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মাহাবুবুর রহমান রকি জানান, দুপুর ১২টার দিকে নিজ বাড়ির পাশে জঙ্গলে শিশুটিকে একা পেয়ে স্বপন এ ঘটনা ঘটায়। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে স্বপন মানসিকভাবে ভারসাম্যহীন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের অভিযোগের সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশালে ‘মার্চ টু শিক্ষা বোর্ড', সড়ক অবরোধে যান চলাচল বন্ধ
সাভারে পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, মন্ত্রীর পদত্যাগ দাবি