জামালপুরে ধর্ষণ মামলায় আসামির ১০ বছরের কারাদণ্ড

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ এএম

জামালপুরে এক তরুণীকে ধর্ষণের মামলায় সোহেল রানা (১৪) নামের এক কিশোরকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঘটনার প্রায় ১৬ বছর পর মামলার রায় ঘোষণা করা হলো।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিদারুল ইসলাম জানান, ২০১০ সালের ২৩ ডিসেম্বর রাতে জামালপুর সদর থানার জালালের চর গ্রামের এক তরুণী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হন। এ সময় একই গ্রামের সুলতান মিয়ার ছেলে সোহেল রানা তাঁকে তুলে নিয়ে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

এ ঘটনায় ২৫ ডিসেম্বর ওই তরুণীর বাবা জামালপুর সদর থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে আসামির উপস্থিতিতে সোমবার আদালত রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত