গভীর রাতে বিধবার ঘরে যুবক, ১০ লাখ টাকা কাবিনে বিয়ে

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৯:৫২ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক নারীর বাড়িতে গভীর রাতে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হন এক মসজিদের ইমাম। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ১০ লাখ টাকা কাবিন ধার্য করে ওই নারীর সঙ্গে তার বিয়ে দেওয়া হয়।

রোববার (২৮ জুন) তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের (টাঙ্গাইল পাড়া) ইমাম মো. সেলিম গভীর রাতে একই এলাকার মৃত আল আমিনের স্ত্রী মোছা. শানু বেগমের বাড়িতে প্রায়ই যাতায়াত করেন। শানু বেগমের আগের ঘরে কোনো সন্তান ছিল না।

বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা সেখানে গিয়ে তাকে আটক করেন। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরও জানা গেছে, মো. সেলিম দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমামতি করে আসছেন। শানু বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকে ইমাম সেলিমের সঙ্গে তার যোগাযোগ নিয়ে এলাকায় বিভিন্ন আলোচনা ছিল।

রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ঘটনায় কেউ এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

MCH
আরও পড়ুন