নাটোরের বড়াইগ্রামে এক সঙ্গে জন্ম নেওয়া তিন বোনই পেয়েছে সরকারি প্রাথমিক বৃত্তি। যা রীতিমতো চমকে দেওয়ার মতো ঘটনা। এক মায়ের গর্ভে জন্ম নেওয়া ওই মেধাবী ৩ বোন উপজেলার জোনাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
বৃত্তিপ্রাপ্ত ৩ বোনের নাম তনোয়া ফাতেমা, তাসমিয়া মরিয়ম ও আয়েশা সিদ্দিকা। তারা জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজাউল করিম সরকার ও গৃহিণী শিল্পী খাতুন দম্পতির সন্তান। তাদের বাড়ি উপজেলার জোনাইল বাজারপাড়া এলাকায়। বর্তমানে তারা ৩জনই জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।
তাদের পিতা রেজাউল করিম সরকার জানান, তাদের এক সাথে জন্ম হয় এবং এক সাথে বেড়ে উঠা। ছোট বেলা থেকেই তিন বোনেরই লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ দেখে আসছি। আমি নিজেও তাদেরকে যতটুকু পারি সময় দেই। তাছাড়া তাদের মাও উচ্চ শিক্ষিত এবং মেয়েদের পড়াশুনার প্রতি যথেষ্ঠ খেয়াল রাখে। সবচেয়ে বড় বিষয় তারা নিজেরা আগ্রহ নিয়ে নিয়মিত লেখাপড়া করে ও একে অপরকে সহযোগিতা করে। আল্লাহ তায়ালার রহমত, স্বজনদের অনুপ্রেরণা, তাদের আপ্রাণ প্রচেষ্টা আর শিক্ষকদের দিক নির্দেশনাই তাদের এ সাফল্যের মূল চাবিকাঠি।
জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসলিমা খাতুন কেয়া বলেন, তারা ছোট বেলা থেকেই পড়াশুনায় বেশ ভাল। তারা যথেষ্ঠ ভদ্র ও বিনয়ী। তাদের এমন সাফল্যে আমরা সবাই খুবই খুশী। আগামীতে তারা আরও ভাল ফলাফল করবে বলেই আমাদের প্রত্যাশা।
জোনাইল এমএম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন বলেন, তারা তিনজনই আমাদের বিদ্যালয়ের অধ্যায়নরত। আশা করি তারা ভবিষ্যতে এই ধারা অভ্যাহত রাখবে। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, এটি একটি বিরল ঘটনা বলা চলে। আমি তাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
বরিশালে ‘মার্চ টু শিক্ষা বোর্ড', সড়ক অবরোধে যান চলাচল বন্ধ