ক্ষেতলালে ২১৮ পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ এএম

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অভিযান চালিয়ে ২১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে রাকিব (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের নিশ্চিন্তা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মামুন জেলার কালাই উপজেলার একডালা গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার নিশ্চিন্তা বাজার থেকে মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে রাকিবকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ২১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এমইউ
আরও পড়ুন