চাঁপাইনবাবগঞ্জে ৩ শিশুর মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৬:৩৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর এলাকায় পদ্মানদীতের গোসল করতে নেমে দুই শিশুর ‍মৃত্যু হয়েছে। উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা পণ্ডিতপাড়া গ্রামের রহিদ সিংহ নামের আরও এক শিক্ষার্থী বজ্রপাতে মারা যায়।

রোববার (২০ জুলাই) দুপুরে উজিরপুর এলাকার পদ্মা নদীতে গোসল করার সময় তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া ও উজিরপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য ফাহিমা খাতুন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, দুপুরে পদ্মা নদীতে বেশ কয়েকজন শিশু গোসল করতে যায়। এসময় আনিম আলী নামের এক শিশু পানিতে ডুবে গেলে মীম আক্তার তাকে বাঁচাতে গিয়ে সেও পানি ডুবে মারা যায়। স্থানীয়রা তাদের পানি থেকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়।

নিহত দুই শিশু শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উপর উজিরপুর গ্রামের ওরম আলী ছেলে আনিম (১১) ও একই এলাকার মুকুল আলীর মেয়ে মীম আক্তার (১১)।

এদিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা পণ্ডিতপাড়া গ্রামের রহিদ সিংহ নামের এক শিক্ষার্থী সকালে বজ্রপাতে মারা যায়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী জানান, শিবগঞ্জ উপজেলায় তিনজন শিশু মৃত্যু খবর পাওয়া যায়। খোঁজ খবর নিয়ে তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

MMS
আরও পড়ুন