বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ‘এলআর এক্সপ্রেস’ ট্রেনটি লাইন পরিবর্তন করতে গিয়ে বগি লাইনচ্যুত হওয়ায় রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই ঘটনা পর রংপুর থেকে কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর রুটের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটি উদ্ধারে কাজ করছেন সংশ্লিষ্টরা।
স্টেশন সূত্র জানায়, ট্রেনটি রংপুর স্টেশন পার হবার সময় কন্ট্রের রুম থেকে তিন নম্বর লাইনে যেতে নির্দেশনা পান, এসময় তিন নম্বর লাইনের কাঠ পচে নড়বড়ে হয়ে যাওয়ায় স্লিপ করে লাইনচ্যুত হয়। তবে কোন হতাহত হয়নি।
সরেজমিনে দেখা গেছে, ট্রেনটি উদ্ধারে কাজ করছেন সংশ্লিষ্টরা। অন্যদুটি লাইনে দুটি ট্রেন দাঁড়িয়ে আছে।
স্টেশন সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা ট্রেনটি উদ্ধারে কাজ করছি। যত দ্রুত সম্ভব ট্রেন চালাচল স্বাভাবিক হবে।
হবিগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২