ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১২:৪২ পিএম

গাইবান্ধার পলাশবাড়ীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) সকালে উপজেলার বেতকাপা ইউনিয়নের বুড়ির ঘর এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে বুড়ির ঘর এলাকায় ধানক্ষেতের পানিতে মরদেহ দেখতে পায় পথচারীরা। পরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ  মরদেহ উদ্ধার করে। মরদেহটি এলাকার কারও পরিচিত নয়। 

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো বলেন, অজ্ঞাত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিচয় এবং কীভাবে মারা গেছে সেটি তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

AHA
আরও পড়ুন